বরিশাল বিভাগের ২৩ই মার্চ রোর্ডমার্চ সফল করার লক্ষে প্রস্ততি সভা
সেপ্টেম্বর ১৯ ২০২৩, ১৯:২৬
শামীম আহমেদ ॥ শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে নির্বাচনের একদফা দাবীতে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল সমন্বয়ে বরিশাল বিভাগের রোডমার্চ সফল করার লক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বরিশাল প্রেস ক্লাবে বরিশাল বিভাগীয় আয়েজনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হারুন-অর-রসিদের সভাপতিত্বে ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিনের সঞ্চলনায় প্রস্ততি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবুর রহমান সরোয়ার।
এসময় প্রস্তুতি সভায় অঅরো উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমত উল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল জেলা দক্ষিণ বিএনপি আহবায়ক আবুল হোসেন খান, মহিলা নেত্রী এলিনা জামান,কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন,কেন্দ্রীয় যুবদল নেতা জাকির হোসেন নান্নু, আলমগীর হোসেন, সহ কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিভিন্ন সদস্য ছাড়া আরো উপস্থিত ছিলেন বিভাগের বিভিন্ন জেলার আহবায়ক ও সদস্য সচিব এবং যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
প্রস্ততি সভায় প্রস্তাবিত বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি ও বরিশাল জেলা যুবদল সাধারন সম্পাদক এ্যায. এইচ.এম তছলিম উদ্দিন,সহ-সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, বরিশাল মহানগর যুবদল সভাপতি এ্যাড. আকতারুজ্জামান শামীম প্রমুখ।
আগামী ২৩ই সেপ্টেম্বর বরিশাল বিভাগীয় রোড মার্চের নেতৃত্ব দিবেন নজরুল ইসলাম খান ও বেগম সেলিমা রহমান সহ বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
