ছাদ থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

সেপ্টেম্বর ১০ ২০২৩, ২১:০১

আমার বরিশাল ডেস্ক,
ঝালকাঠি প্রতিনিধি।।  ঝালকাঠির রাজাপুরে বাড়ির ছাদে  কাজ করার সময় ছাদ থেকে পড়ে গোবিন্দ শীল (৪৫) এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১০ সেপ্টেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোবিন্দ শীল শহরের মৃত মনোহর শীলের ছেলে।
বিষয়টি  রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়  নিশ্চিত করেছেন।  পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে  একতলা বাড়ির একটি ছাদে কাজ করার সময় শ্রমিক গোবিন্দ শীল নিচে পড়ে  মাথায় ও বুকে  গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে  রাজাপুর উপজেলা স্বাস্থকমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। ওসি পুলক চন্দ্র রায় বলেন, এ বিষয়ে রাজাপুর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে। পরিবারের অভিযোগ থাকলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন....