আমতলীতে বিদ্যুৎ স্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

সেপ্টেম্বর ১০ ২০২৩, ২০:১১

আমার বরিশাল ডেস্ক,

আমতলী (বরগুনা) প্রতিনিধি ‍॥ আমতলী সদর ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে রবিবার দুপুরে বিদ্যুৎ স্পৃষ্টে দুই সন্তানের জননী টুলি বেগম (৩০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। টুলি বেগম ওই গ্রামের রুহুল আমিন সিকদারের স্ত্রী।

রবিবার বেলা দেড়টার সময় ঘরের আলো জালানোর জন্য বৈদ্যুতিক সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক স্বজনরা উদদ্ধার করে তাকে আমতলী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় আমতলী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....