বরিশালে বিএনপির নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল
আগস্ট ৩০ ২০২৩, ১৩:২৭
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিএনপির নেতাকর্মীরা মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন। আজ বুধবার বেলা ১২ টায় নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে প্রথমে সংক্ষিপ্ত এক সমাবেশ হয়।
মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড.মীর জাহিদুল কবিরের সঞ্চলনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র নেতৃবৃন্ধসহ শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ সমাবেশে অংশ গ্রহন করে। পরে শান্তিপূর্ণভাবে মিছিল বের করে নেতাকর্মীরা।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফের দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
