বাউফ‌লে মাদ্রাসা শিক্ষকের বলাৎকারে শিশু‌র মৃত্যু

আগস্ট ২৬ ২০২৩, ১১:০৯

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফ‌লে আল রা‌ফি (১২) না‌মের এক শিশু‌র বলাৎকা‌রের পর মৃত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে অভিযোগ পাওয়া গে‌ছে।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ‌্যা ৭টার দি‌কে রাজধানীর মহাখালী ক‌্যান্সার হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় মৃত‌্যবরণ ক‌রেন। জানা যায়, রা‌ফি স্থানীয় না‌জিরপুর ইউনিয়‌নের ধান‌দি ব্রিজ সংলগ্ন বড় ডা‌লিমা ম‌দিনাতুল উলুম কওমি হা‌ফি‌জিয়া ও নুরানী কিন্ডারগা‌র্টেন মাদ্রাসায় ১৭ পারার অধ‌্যায়নরত ছাত্র ছি‌লেন।

গত এক বছর ধ‌রে মাদ্রাসার শিক্ষক হা‌ফেজ সে‌লিম গাজী ওই শিশু শিক্ষার্থী‌কে বলাৎকার ক‌রে আস‌ছে। সম্প্রতি ওই শিশুটি অসুস্থ হ‌য়ে পড়লে স্থানীয় হাসপা‌তালে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে রাজধানীর মহাখালী ক‌্যান্সার হাসপাতা‌লে ভ‌র্তি করা হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় আজ সন্ধ‌্যা সা‌ড়ে ৭টার দি‌কে মারা যায় রা‌ফি।

সংবাদটি শেয়ার করুন....