বরিশালে গণশুনানিতে বিরল রোগে আক্রান্ত রুগীসহ ৫ জনকে সহায়তা প্রদান
আগস্ট ২৩ ২০২৩, ২০:১৩
নিজস্ব প্রতিবেদক ॥ আজ বুধবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় অফিস কক্ষে গণশুনানি চলাকালীন সময় বিরল রোগে আক্রান্ত রুগীসহ ৬ জনকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। পরিবারের ৩ শিশু সদস্য বিরল রোগে আক্রান্ত “ইকথায়োসিস ভ্যালগারিস” নামক রোগ তাদের স্বাভাবিক জীবনকে করেছে অন্যদের থেকে আলাদা।
বিরল রোগে আক্রান্ত তিন বোন-মারিয়া (১২), মুনিয়া (০৮) এবং তোহা মনি (০৩) বিরল রোগে আক্রান্ত হয়ে তাদের স্বাভাবিক বেড়ে উঠা বন্ধ হওয়ার উপক্রম। বিধবা মায়ের একার পক্ষে এই তিন সন্তানের চিকিৎসা খরচ চালানো অসম্ভব হয়ে পরেছে।
তাদের বাবা ৩ বছর পূর্বে মৃত্যু বরন করলে গৃহপরিচারিকা কাজ করা মা রোজিনা বেগম সন্তানদের নিয়ে মানবেতর জীবনযাপন করছে। মানুষের সহায়তা’র উপর নির্ভর করছে তিন মেয়ের চিকিৎসা।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয় গণশুনানিতে বরিশাল বিভাগের পিরোজপুর জেলার স্বরূপকাঠি থেকে আসা এই অসহায় নারী ও তার তিন মেয়ে সাহায্যের জন্য আসলে তাৎক্ষণিক ভাবে তাদের চিকিৎসার জন্য ঔষধ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করেন জেলা প্রশাসক। পাশাপাশি অন্য এক আবেদনের পরিপ্রেক্ষিতে হতদরিদ্র বিধবা দীপিকা বিশ্বাস কে জেলা প্রশাসকের পক্ষ থেকে ঔষধ কিনে দেয়া হয়।
এসময় আরও ৪ জন দরিদ্র অসহায় মানুষকে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। অসহায় নারী-পুরুষরা হলেন, ফিরোজা বেগম, আঃ মালেক, মোঃ শাওন ব্যাপারী ও বেগম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সোহেল মারুফ, জেলা প্রশাসকের কার্যালয়’র প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ।
