বাউফলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আগস্ট ২২ ২০২৩, ১৮:৫১

আমার বরিশাল ডেস্ক,

বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদী গ্রামে মঙ্গলবার (২২ আগষ্ট) মোঃ আরমান নামে আড়াই বছরের এক শিশুর পানিতে ডুবে মারা গেছে। শিশুটির বাবার নাম মোঃ সাইদুল তালুকদার।

শিশুটির বাবা সাইদুল বলেন,আরমান খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পিছনে পুকুরে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর ১২ টার দিকে আরমানের লাশ উদ্ধার করা হয়। নাজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন....