ডেঙ্গু নিয়ন্ত্রনে সম্মিলিতভাবে কাজ করতে হবে -জেলা প্রশাসক

আগস্ট ২০ ২০২৩, ১৮:৫৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালর জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মতো এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করার পাশাপাশি সকল সরকারি দপ্তরের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি আজ তাঁর সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় একথা বলেন। তিনি আরও বলেন, বরিশালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে যাচ্ছিল। সম্মিলিত প্রচেষ্টায় তা অনেকখানি কমে এসেছে।

এই ধারা অব্যাহত রাখতে সকলকে একযোগে কাজ করা প্রয়োজন। জেলা প্রশাসক তাঁর প্রথম সমন্বয় সভায় সকল দপ্তর প্রধানদের সহযোগিতা কামনা করেন এবং আন্তঃদপ্তর সম্পর্ক আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, বরিশালে ডেঙ্গু পরিস্থিতি কিছুটা কমে এসেছে।

তবে গৌরনদী উপজেলায় এখনও বেশি আক্রান্ত হচ্ছে। তিনি আরও জানান আগামী ৩১ অক্টোবর পর্যন্ত সরকারি ক্লিনিকগুলোতে ৫০ টাকা ফি দিয়ে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। বেসরকারি ক্লিনিকে এই ফি ৩০০ টাকা। সভায় জেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধান ও উপজেলা নির্বাহী অফিসাররা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন....