বরিশালে ডেঙ্গু রোগ প্রতিরোধে লিফলেট বিতরণ
আগস্ট ১৯ ২০২৩, ১৪:০২
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক
বরিশাল নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড ও নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম এর নির্দেশনায় লিফলেট বিতরণ করেন স্থানীয় সরকার উপপরিচালক গৌতম বাড়ৈ। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সদর মোঃ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার মোঃ জাবেদ হোসেন চৌধুরী।
শুরুতে রুপাতলী বাসস্ট্যান্ডে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথসভা ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ করা হয়। পরে দুপুরে নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় পথচারী, দোকানদার ও বিভিন্ন যানবাহনে জেলা প্রশাসনের সচেতন মূলক লিফলেট বিতরণ করা হয়।
