এইচএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৩৮০
আগস্ট ১৭ ২০২৩, ১৭:২৫
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে ৩৮০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া, বোর্ডের আওতাধীন পিরোজপুর জেলার সরকারি সোহরাওয়াার্দী কলেজে ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।
বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে রয়েছে ভোলা জেলায় ৬২ জন, বরগুনায় ৩২ জন, পটুয়াখালীতে ৮০ জন, পিরোজপুরে ৩২ জন, ঝালকাঠিতে ৪৪ ও বরিশালে ১৩০ জন।
এর ফলে, বৃহস্পতিবার (১৭ আগস্ট) বাংলা ১ম পত্র পরীক্ষায় মোট ৬৪ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ হাজার ১৯১ জন অংশগ্রহণ করে।
সুষ্ঠু-সুন্দর পরিবেশে বরিশাল বিভাগের ছয় জেলার ১৩১ কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
