বরিশালে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
আগস্ট ১৬ ২০২৩, ১৮:১০
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মতো বরিশালেও ডেঙ্গু মশার বিস্তার প্রতিরোধ করার জন্য আমরা জনসচেতনতার লক্ষ্যে যেখানে জনসমাগম হয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে তাদের বাসা-বাড়িতে আমাদের সচেতনতার তথ্য পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু করেছি।
বুধবার সকালে নগরীর বিভিন্ন ওয়ার্ডে জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে জেলা প্রশাসক এসব কথা বলেছেন।
পথচারী, স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডিসি জেনারেল মো. সোহেল মারুফ, ডেপুটি কালেক্টরেক্ট মুহাম্মদ মহিন উদ্দিন, জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট রয়া ত্রিপুরা, দেবজানি কর, ফাহিজা ইসরাত প্রমুখ।
