বিএনপি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে- সরোয়ার
আগস্ট ১৪ ২০২৩, ২০:১০
শামীম আহমেদ ॥ বিএনপি’র যুগ্ম মহাসচিব এ্যাড.মজিবুর রহমান সরোয়ার বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে না। বিএনপি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে। সরকার একেক সময় বিভিন্ন মেঘা প্রকল্পের নামে মেঘা সাগরচুরি করে দেশের অর্থ বিদেশ পাচার করে দিয়ে অর্থনৈতিকভাবে দেশ পঙ্গু করে রেখেছে।
আজ দেশের মন্ত্রী-এমপি থেকে শুরু করে বড় বড় সরকারী কর্মকর্তারা যে যার মত করে দেশের টাকা লুঠ-পাট করে বিদেশ পাচার করে দিয়েছে সরকার সেখানে কিছুই করতে পারছেনা। আওয়ামী লীগ কথায় কথায় উন্নয়নের কথা বলে তাহলে তারা যে নিরপক্ষ সরকারের মাধ্যমে ক্ষমতায় এসেছিল সেভাবে এখন ভোটের নির্বাচন দিতে কেন তাদের এত ভয়। তিনি বলেন আমরা একটি সুষ্ট ভোটের মাধ্যমে দেশের মানুষের গনতন্ত্র ফিরিয়ে আনতে চাই।
সরোয়ার আরো বলেন, এই কেয়ারটেকার সরকারের জন্য আমাদের অনেক নেতা কর্মী জীবন দিয়েছে। আবার অনেকে সরকারের বিভিন্ন সংস্থার হাতে নিখোঁজ হয়ে গেছে। এই সরকারের হাত থেকে দেশের মানুষের মৌলিক অধিকার ও দেশকে মুক্ত করতে হলে আমাদের রাজপথে আন্দোলনের মাধ্যমে কঠিন পথ পাড় করে আসতে হবে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য রাজপথে থেকেই ভোটের অধিকার আদায় করতে হবে।
সোমবার বিকালে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে বরিশাল জেলা শ্রমিকদলের আয়োজনে বরিশাল জেলা সড়ক পরিবহনশ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক ও বরিশাল জেলা শ্রমিকদলের সহ-সভাপতি মরহুম মোঃ নুর আলম হাওলাদারের রুহের মাগফেরাত কামনা, আলোচনা ও দোয়া মোনাজাতের পূর্বে প্রধান অতিথির বক্তব্যতে তিনি একথা বলেন। বরিশাল জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ফরাজির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চলনায় এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় শ্রমিকদলের সাধারন সম্পাদক এম.জি ফারুক,বরিশাল জেলা সিঃ সহ-সভাপতি আব্দুর রব হাওলাদার,সহ-সভাপতি মহসিন আহমেদ,যুগ্ম সম্পাদক মাইনুল ইসলাম।
এসময় অঅরো উপস্থিত ছিলেন শহীদ চৌধুরী, রফিকুল ইসলাম আকন, মোঃ কালাম, তরিকুল ইসলাম তারেক, বাবুল, জাফর, কালু, মুনসুর ফোরকান, মিঠু, কায়ূম, মনির, রাজা সহ জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ দোয়া মোনাজাতে অংশ গ্রহন করে। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করা সহ সাবেক প্রধানমন্ত্রীর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো ও নুর আলমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
