সিগারেট কাণ্ডে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা
আগস্ট ১৩ ২০২৩, ১৮:১০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফরিদপুরে সিগারেটেরে প্যাকেট বদলে দেওয়া নিয়ে সৃষ্ট অপ্রীতিকর ঘটনায় অভিযুক্ত তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আজ রোববার বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চরভদ্রাসন থানায় কর্মরত অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে গত ১০ আগস্ট জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনা তদন্তে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম অ্যান্ড অপস) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ সেবাধর্মী একটি জনবান্ধব প্রতিষ্ঠান।
কোনো পুলিশ সদস্যের দুর্নীতি বা অসদাচরণের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশের অবস্থান জিরো টলারেন্স। পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।
অপেশাদার আচরণের জন্য দায়ী পুলিশ সদস্যকে কোনো ধরনের ছাড় দেওয়া হয় না। এক্ষেত্রে, দায়ী পুলিশ সদস্যদের কোনো ছাড় দেওয়া হবে না।
