২ কিশোরকে জোরপূর্বক মূত্রপান: মলদ্বারে লাগানো হয় মরিচ

আগস্ট ০৬ ২০২৩, ১৬:২৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভারতের উত্তর প্রদেশের সিদ্ধার্থনগর জেলায় চুরির সন্দেহে দুই কিশোরকে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠেছে।

আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই দুই কিশোরকে জোরপূর্বক প্রস্রাব খাওয়ানো হয়েছে।সেইসঙ্গে তাদের মলদ্বারে মরিচ লাগানো হয়েছে এবং জোর করে তাদের অজ্ঞাত কিছু ইনজেকশনও দেওয়া হয়।

ভুক্তভোগী ওই দুই কিশোরের একজনের বয়স ১০ বছর এবং আরেকজনের ১৫ বছর। ভিডিওতে দেখা যায়, ওই দুই কিশোরকে কাঁচা মরিচ ও প্রস্রাব জোর করে খাওয়ানো হচ্ছে।

এই সময় একদল ব্যক্তিকে তাদের গালিগালাজ করতেও শোনা গেছে। টাকা চুরির অভিযোগে দুই কিশোরকে আটক করে বেঁধে রাখা হয়।

আরেক ভিডিওতে দেখা যায়, হাতবেঁধে দুই কিশোরকে মাটিতে শোয়ানো হয় এরপর ট্রাউজার খুলে এক ব্যক্তিকে তাদের মলদ্বারে মরিচ লাগিয়ে দিচ্ছে।

এইসময় ব্যথায় কাতরাচ্ছিল দুই কিশোর। এরপর তাদের হলুদ রঙয়ের তরল কিছু দিয়ে ইনজেকশন দেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, জেলার পার্থ বাজার পুলিশ স্টেশন এলাকার এলাকার কনকাটি চৌরাহার কাছে আরশান চিকেন শপের কাছে গত ৪ আগস্ট এ ভিডিও ধারন করা হয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, এ ভিডিও নজরে আসতেই তারা একটি মামলা দায়ের করেছে। ইতিমধ্যে এ ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করেছে এবং তাদের মধ্যে ছয়জনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....