নির্বাচন ও নারী প্রাথীতা বিষয়ক সংবাদ সম্মেলন
আগস্ট ০৫ ২০২৩, ১৮:২২
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক ॥ স্থানীয় পর্যায়ে কেবল প্রতীকী অশংগ্রহন নয় নারীর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, আগামী সংসদ নির্বাচনসহ অন্যান্য সকল নির্বাচনে শুধু সংরক্ষিত আসনে নয় কমপক্ষে ৩৩% মনোনয়ন চাই সাধারণ আসনে এই দাবী নিয়ে শনিবার দুপুরে বরিশাল সদর উপজেলার অফিসার্স ক্লাবে অপরাজিতা নেটওয়ার্ক এর আয়োজনে নির্বাচন ও নারী প্রাথীতা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ১৭ সদস্য বিশিষ্ট বরিশাল বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের কমিটি গঠন করা হয়।
সেখানে সভাপতি করা হয়েছে প্রফেসর শাহ সাজেদা, সহ-সভাপতি টুনু কর্মকার, সাধারণ সম্পাদক ইসরাত জাহান সোনালী, যুগ্ম সম্পাদক শাহানাজ পারভিন, সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার লাইজুসহ অন্যানরা
