শিক্ষকের পক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

আগস্ট ০৩ ২০২৩, ১৯:৪৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষকের বিরুদ্ধে নম্বর টেম্পারিং ও পরিবহণ সংক্রান্ত হয়রানিমূলক আচরণের অভিযোগ তোলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বেলা ১১টার দিকে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে ববির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন হয়। এর আগে গত ৩০ জুলাই বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উন্মেষ রায়ের বিরুদ্ধে উপাচার্য ও পরিবহণ পুলের ম্যানেজার বরাবর অভিযোগ দেন একই বিভাগে শিক্ষার্থী লুৎফর রহমান। লুৎফর বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (স্নাতক) শিক্ষার্থী।

বাংলা বিভাগের ২০১৬-১৭ বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেনের সঞ্চালনায় বক্তৃতা করেন, মো. রায়হান, মো. ইয়াসিন, মিলন হোসেন, যাদব কুমার ঘোষ, সুমাইয়া ইসলাম শিমু, মো. হেলাল, খালিদ শাওন প্রমুখ।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বাংলা বিভাগের সভাপতি উন্মেষ রায় স্যারকে নিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক একটি অভিযোগ আনা হয়েছে।

যেটি উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা। স্যারের বিরুদ্ধে ববি প্রশাসনের কাছে নম্বর টেম্বারিং ও শিক্ষার্থীকে অসহযোগিতা করার একটি অভিযোগ দেন এক শিক্ষার্থী।

ওই অভিযোগটি উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই অভিযোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র ও মানহানি করার বিষয়টি লজ্জার।

সংবাদটি শেয়ার করুন....