বরিশালে সাদিক আব্দুল্লার নেতৃত্বে বিক্ষোভ মিছিল

জুলাই ৩০ ২০২৩, ২১:২৪

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক  ॥ বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজের প্রতিবাদে সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ।

রবিবার (৩০ জুলাই) বিকেলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাবেক এসপি মাহবুব উদ্দিন বীর বিক্রম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন, মহানগর শ্রমিকলীগের সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না, জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খান উপস্থিত ছিলেন।

এছাড়া মহানগরের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

মিছিলটি জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন....