বরিশালে অবৈধ ড্রেজার দিয়ে শাখা নদীতে চলছে বালু উত্তোলন

জুলাই ৩০ ২০২৩, ১৮:৪৬

আমার বরিশাল ডেস্ক,

হিজলা প্রতিনিধিঃ বরিশালের কাজীরহাট থানার শাখা নদী গুলোতে অবৈধ ড্রেজার দিয়ে দেদাছে চলছে বালু উত্তোলন।এসব অবৈধ বালু খোকোরা দিন রাত নদীর বালু বিক্রি করে কোটিপতির বনে গেছেন অনেকে।

নদীর অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে প্রশাসন নিরব ভ’মিকা পালন করছেন। বালু উত্তোলন কারীরা প্রভাবশালী হওয়ায় ভয়ে কথা বলছেন না স্থানীয়রা।

সরোজমিনে গিয়ে দেখা যায় কাজির হাট থানা আলী খা নদী হতে লতা বাজার নদী পর্যন্ত ৫ টি অবৈধ ড্রেজার রয়েছে। এসব অবৈধ ড্রেজার সর্ম্পকে জানতে কাজির হাট থানার নবাগত ওসি কে ফোন দিলে তিনি জানায় এ থানায় নতুন যোগদান করছেন।অনেক এলাকা তিনি চিনেন না।তাছাড়া নদীতে বালু উত্তোলনের বিষয় নৌ পুলিশ দেখবে।

অবৈধ বালু উত্তোলনকারী নয়ন বিশ্বাস কে ফোন দিলে তিনি বলেন সকল কিছু ম্যানেজ করে বালু উত্তোলন করা হয়।আপনারা যেহেতু ড্রেজারের কাছে আসছেন আপনাদের সাথে যোগাযোগ করা হবে।সংবাদ করার প্রয়োজন নেই।

উলানিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ ফারুক হোসেন সংবাদকর্মীদের জানায় এতদিন কেউ আমাদের জানায়নি।তবে নদী থেকে বালুৃ উত্তোলন করলে কঠোর ব্যবস্থা গ্রহন করবো। মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরনবী জানায় নদীতে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

সংবাদটি শেয়ার করুন....