ছাত্রলীগের সাবেক সভাপতিকে ধর্ষণ মামলা থেকে অব্যাহতি

জুলাই ২৭ ২০২৩, ১৮:২১

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর স্কুল শিক্ষিকার দায়ের করা ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন নগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন।

বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়ারব হোসেন বুধবার তাকে খালাস দেন। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির।

বাদীর আইনজীবী কামরুজ্জামান জামাল জানান, ২০২১ সালের ১৯ এপ্রিল ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে এক তরুণী নগরীর এয়ারপোর্ট থানায় একটি অভিযোগ দেন। ২২ এপ্রিল অভিযোগকে মামলা হিসেবে গ্রহণ করে পুলিশ।

মামলা তদন্তভার দেওয়া হয় থানার এসআই সাইদুলকে। অভিযোগে ওই তরুণীকে দুইবার দুই স্থানে নিয়ে ধর্ষণের কথা্ বলা হয়। তবে পুলিশি তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়।

ওই তরুণী জানান, আমি অসুস্থ ছিলাম, তাই আদালতে উপস্থিত হতে পারিনি। এই সুযোগে জসিম টাকা-পয়সা খাওয়াইয়া অব্যাহতি পেয়েছে। আমাকে বা আমার পরিবারকে ডিস্টার্ব করলে হাইকোর্টে যাব।

খালাস পাওয়া জসিম জানান, একটি স্বার্থান্বেসী মহল আমার বিরুদ্ধে এই মিথ্যা মামলা করিয়েছিল। আদালতের বিচারে যা মিথ্যা প্রমাণিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....