বাকেরগঞ্জে বাবার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

জুলাই ২৬ ২০২৩, ১৯:৫২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে রাসেল হাওলাদার নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ঘটনাটি ২২ জুলাই গভীর রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের সঠিখোলা গ্রামের ঘটেছে।

পরে খবর পেয়ে ২৩ জুলাই সকালে বাকেরগঞ্জ থানা পুলিশ গিয়ে যুবকের ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের সঠিখোলা গ্রামের হাওলাদার বাড়ি মিন্টু হাওলাদার এর ছেলে রাসেল। প্রায় দুই বছর আগে রাসেলের মা মারা যায়। তার পরে রাসেলের বাবা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় চলে যান।

স্থানীয়রা আরো বলেন, রাসেলর বাবা মিন্টু দ্বিতীয় বিবাহ করার পর থেকেই ছেলে রাসেলের কোন খোঁজ খবর রাখতেন না। সেই কারনেই বাবার সাথে অভিমান করে রাসেল আত্মহত্যা করেছে বলে তাদের ধারনা। শুধু তাই নয় রাসেল মারা যাওয়ার আগে বাবা মিন্টুকে বেশ কয়েকবার ফোন করেন। কিন্তু বাবা মিন্টু রাসেলের ফোনটি ধরেনি।

পরে রাসেল আত্মীয় স্বজনদের মোবাইল ফোনে করে বলেন এবং কি একটি ম্যাসেজ পাঠান আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমার লাশ সবাই দেখতে এসো।

লিখেই রাসেল আত্মহত্যা করেন। ঘটনাস্থলে যাওয়া বাকেরগঞ্জ থানার এস আই নাছির বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে নিহত রাসেলর স্বজনদের কাছ থেকে জানতে পারি রাসেল এক জন মাদক সেবনকারী ছিলেন।

তাই তিনি নেশাগ্রস্থ অবস্থায় আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরন করেছি। ময়না তদন্তের রির্পোট না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তিনি আরো বলেন, তবে এখন পর্যন্ত পরিবারের কোন অভিযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন....