বরিশালে বেড়েছে চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা

জুলাই ২২ ২০২৩, ১৬:১৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু রোগীর সংখ্যা । ২৪ ঘণ্টায় ২৭৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলার হাসপাতালগুলো ভর্তি হয়েছেন ২৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৭৯, ভোলায় ৪১, পিরোজপুরে ৩৭, বরগুনায় ৪১ ও ঝালকাঠিতে ১১ জন ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী সব মিলিয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ৬৮৫ জন রোগী ভর্তি আছেন। তবে গত ২৪ ঘন্টায় বিভাগে কোন মৃত্যু হয়নি।

সংবাদটি শেয়ার করুন....