ভান্ডারিয়ায় নৌকা প্রার্থীর জয়

জুলাই ১৭ ২০২৩, ১৯:৪৭

আমার বরিশাল ডেস্ক,

ভান্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভা প্রথম নির্বাচনে স্বতস্ফূর্ত অংশগ্রহণ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্নভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে নির্বাচন সুষ্ঠু অবাধ করতে শহরে ও কেন্দ্র গুলোতে ব্যাপক আইনশৃংখলাবাহিনী মোতায়েন করা হয়। উল্লেখ্য এবারই প্রথম ভাান্ডারিয়ার সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভাান্ডরিয়া পৌরসভায় মেয়র পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

এছাড়াও ৯ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৩৯ জন প্রার্থী এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভাণ্ডারিয় পৌরসভার মোট ভোটার সংখ্যা ২২ হাজার ৪১৫ জন। এদের মধ্যে পুরুষ ১১ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৭৯ জন। মোট ৯টি কেন্দ্রের ৬৮টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফাইজুর রশীদ খসরু (নৌকা প্রতীক) ৯হাজার ৬শত ২৬ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ¦ী জাতীয় পার্টি (জেপি) প্রার্থী মাহিবুল হোসেন মাহিম ৫ হাজার ৭১ ভোট পেয়ে পরাজিত হন।

সংবাদটি শেয়ার করুন....