বানারীপাড়ায় শুদ্ধাচার পুরস্কার অর্জন করায় ইউএনওকে সংবর্ধনা

জুলাই ১৩ ২০২৩, ১৭:১৯

আমার বরিশাল ডেস্ক,

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ ‘সোনার বাংলা গড়ার প্রত্যয়: জাতীয় শুদ্ধাচার কৌশল’ এর আওতায় উপজেলা পর্যায়ে বরিশালের বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ অর্জন করেছেন। তার এ অর্জনে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সংবর্ধিত করা হয়েছে।

১৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তাকে এ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,ইউপি চেয়ারম্যানবৃন্দ ও প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ৯ জুলাই রোববার দুপুর ১২টায় বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বীর হাতে শুদ্ধাচার পুরুস্কার হিসেবে সম্মাননা স্মারক (ক্রেষ্ট) ও সনদপত্র তুলে দেন। এছাড়াও তাকে তার এক মাসের বেসিক (মুল) বেতনের সমপরিমাণ অর্থ পুরস্কৃত করা হয়।

সংবাদটি শেয়ার করুন....