বাউফলে ট্রাকচাপায় পুলিশ সদস্যের হাত বিচ্ছিন্ন

জুলাই ১৩ ২০২৩, ১৩:০৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে ট্রাকের চাপায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার রাতে বাউফল প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে ।

ভুক্তভোগী পুলিশ সদস্যের নাম মো. তৌহিদুল ইসলাম। তিনি বাউফল মডেল থানায় সিপাহী (কনস্টেবল) পদে দায়িত্বপালন করছিলেন।

আহত তৌহিদকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসকরা তাঁকে রাজধানীর পঙ্গু হাসপাতালে পাঠান।

এ ঘটনায় ট্রাক চালক তরিকুল ইসলাম (৪০)কে আটক করেছে বাউফল মডেল থানা পুলিশ ।

জানা গেছে, তৌহিদুল ইসলাম থানা থেকে মটর সাইকেল নিয়ে বের হয়ে বরিশাল– বাউফল আঞ্চলিক মহাসড়কের বাউফল প্রেস ক্লাবের সামনে গেলে বিপরীতমুখি একটি ট্রাক তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় ।

এতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তৌহিদুল। তার একটি হাত ট্রাকের চাকার নিচে পড়ে গেলে হাতটি বিছিন্ন হয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন ।

বাউফল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, কনস্টেবল তৌহিদুল ডিউটিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলায় হয়েছে। ট্রাক চালককে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....