কেন্দ্রীয় বাসটার্মিনাল পরিদর্শন নবনির্বাচিত মেয়রের

জুলাই ১২ ২০২৩, ২০:৫৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ অবকাঠামোগত উন্নয়নের জন্য বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ পরিদর্শন করেছেন নবনির্বাচিত সিটি মেয়র খোকন সেরনিয়াবাত।

বুধবার সকালে পরিদর্শনকালে তিনি সড়ক পথে সর্বোচ্চ যাত্রীসেবা প্রদানের পরিবেশ তৈরির আশ্বাস দেন। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের সভাপতি আফতাব হোসেন, যুবলীগ নেতা রিয়াজ ভুইয়া, হাসান খন্দকার প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....