আগৈলঝাড়ায় ব্রীজের গর্ত সংস্কার না করায় হাজারো লোকের দুর্ভোগ

জুলাই ০৫ ২০২৩, ২১:৪১

আমার বরিশাল ডেস্ক,

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় ব্রীজের গর্ত মেরামত না করায় চরম ভোগান্তিতে পরেছে হাজার হাজার লোকজন। ভুক্তভোগী বরুণ বাড়ৈ জানান, উপজেলার গৈলা থেকে বড়ইতলা সড়কের বড়ইতলা এলাকায় একটি আয়রণ ষ্ট্রাকচার ব্রীজ ভেঙ্গে মাঝখানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় এখন ওই ব্রীজটি মরন ফাঁদে পরিনত হয়েছে। ওই ব্রীজ দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার লোকজন চলাচল করছে।

গর্ত বিড়ম্বনার কারনে দুর্ঘটনার শিকার হচ্ছে লোকজন। সংশ্লিষ্ঠ এলজিইডি বিভাগে ধর্না দিয়েও সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, গৈলা ইউনিয়নের গৈলা-বড়ইতলা সড়কের বড়ইতলা গ্রামে অন্তত বিশ বছর পূর্বে একটি আয়রণ স্ট্রাকচার ব্রীজ নির্মাণ করা হয়। নির্মানের সময়ে ঠিকাদার লাভবান হতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রীজটির স্থায়ীত্ব কম হয়েছে বলে স্থানীযদের অভিযোগ।

এরই মধ্যে গত ৪ বছর পূর্বে ওই ব্রীজের গোড়ায় ভেঙ্গে রড বের হয়ে বড় গর্তের সৃষ্টি হয়। ওই গর্তের কারনে ব্রীজ দিয়ে হালকা যানবাহনও যাত্রী নামিয়ে চলাচল করতে হচ্ছে। ব্রীজ দিয়ে মোরটসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে অহরহ ঘটছে দুর্ঘটনা। এ ব্যপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ্র নাথ চক্রবর্ত্তী সাংবাদিকদের জানান, চলতি অর্থ বছর শেষ হয়েছে। নতুন বরাদ্দ নেই। তার পরও ব্রীজটি দেখে জরুরী ফান্ড থেকে সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বরে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....