মঠবাড়িয়ায় মাছ বাজারের বহুতল ভবন খুলে দেয়ার দাবীতে ব্যবসায়িদের মানববন্ধন

জুলাই ০৩ ২০২৩, ১৮:৪৮

আমার বরিশাল ডেস্ক,
 
মঠবাড়িয়া প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) এর প্রায় ১০ কোটি টাকা ব্যায়ে নির্মিত মাছ বাজারের বহুতল ভবনটি খুলে দেয়ার দাবীতে মানববন্ধন করেছেন মৎস্য ব্যবসায়িরা।
সোমবার (৩ জুলাই) সকালে পৌর শহরের সদর রোডস্থ বহুতল ভবনের সম্মুখ সড়কে উপজেলা মৎস্য ব্যবসায়ি সমবায় সমিতির উদ্যোগে প্রায় দুই শতাধিক মৎস্য ব্যবসায়ি এ মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
এসময় মৎস্য ব্যবসায়িদের দূর্ভোগ লাঘবে জুলাই মাসের মধ্যে উপজেলা প্রশাসনের কাছে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নির্মিত বহুতল ভবনটি খুলে দেয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা মৎস্য ব্যবসায়ি সমবায় সমিতির সভাপতি মোঃ আরিফ উল হক, সাধারণ সম্পাদক ফুল মিয়া সরদার, মৎস্য ব্যবসায়ি নাসির উদ্দিন পিন্টু, বাদল সরদার, খোকন মিয়া ও ইউনুচ আলী প্যাদা প্রমুখ।
উল্লেখ্য, গত তিন বছর পূর্বে এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) এর অর্থায়নে মঠবাড়িয়া শহরের প্রাণকেন্দ্র মৎস্য ব্যবসায়িদের জন্য একটি বহুতল ভবন নির্মাণ করেন মঠবাড়িয়া পৌরসভা। কিন্তু অজ্ঞাত কারণে ভবনটি মৎস্য ব্যবসায়িদের খুলে দেয়া হচ্ছেনা।
সংবাদটি শেয়ার করুন....