বৈদিক নৃত্য-নাট্য সংস্থার সভাপতি কিশোর সম্পাদক অনিক
জুন ২৩ ২০২৩, ২০:২৪
আমার বরিশাল ডেস্ক,
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সনাতন ধর্মীয় চিন্তা চেতনা প্রচার ও প্রসারে সংগঠিত বৈদিক নৃত্যনাট্য সংস্থার তৃতীয় বার্ষিক সম্মেলন সদর রোডস্থ শ্রীগুরু মন্দিরে অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কিশোর চন্দ্র বালা।
সাধারণ সম্পাদক অনিক দাস, সাংগঠনিক সম্পাদক বৃষ্টি কর্মকার, কোষাধ্যক্ষ আনন্দ দত্ত, প্রচার সম্পাদক অভিজিৎ দাস ও সহ প্রচার সমন্বয় সিংহ বর্মন সহ ২৭সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা হিন্দু মহাজোট বরিশালের সভাপতি লীলা দত্ত, উপদেষ্টা শিক্ষক শিখা রানী সাহা, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলার সদস্য সচিব সঞ্জিব সিংহ বর্মন বি এ এমবার, অরুণ সারকেল কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ বরিশাল জেলা,ও সাংবাদিক বিশ্বজিৎ রায় সহ অনেক জ্ঞানী গুণী জন উপস্থিত ছিলেন ।
