আলোর মুখ দেখতে যাচ্ছে ভোলা-বরিশাল সেতু

জুন ২৩ ২০২৩, ১৫:২৬

আমার বরিশাল ডেস্ক,

ভোলা প্রতিনিধি : ভোলার মানুষের দীর্ঘ দিনের দাবি ভোলা-বরিশাল সেতু নির্মাণ অনেকটা আলোর মুখ দেখতে যাচ্ছে। এর আগে ভোলা-বরিশাল সেতু নির্মাণের সম্ভবতা যাচাই করা হলেও নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় নতুন করে সম্ভাবতা যাচাইয়ের কাজ হাতে নিয়েছে সেতু মন্ত্রণালয়।

প্রস্তাবিত ভোলা-বরিশাল সেতু প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন প্রভাব নিরুপণের জন্য সরেজমিনে পরিদর্শন এবং স্থানীয়দের সথে মতবিনিময় করেছে সেতু বিভাগের একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে ভেদুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

তেঁতুলিয়া ও কালাবদর নদীর ওপর প্রস্তাবিত ভোলা-বরিশাল সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সেতু কর্তৃপক্ষের একটি দল দুপুরে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। তারা নদীর বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

গত ৫ জুন সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ভোলা-বরিশাল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তেঁতুলিয়া নদীর ওপর সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক মন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।
তিনি দ্রুত সেতু নির্মাণের দাবি জানান।

সরেজমিন পরিদর্শনকালে সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ওয়াসিম আলী জানান, ভোলা-বরিশাল সেতুর সম্ভাবতা যাচাই কিভাবে আরো সুন্দরভাবে করা যায়, সেটি নিশ্চিত করতে এ প্রতিনিধি দল সরেজমিন এসেছেন। সেতুটির সম্ভাবতা যাচাইয়ে আরো সাত-আট মাস সময় লাগবে। এরপর উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) পাশ হলে তার পর আসবে অর্থ সংগ্রহের কাজ।
এতে প্রায় দেড় বছরের মতো সময় লেগে যাবে।

টিমের নেতৃত্বদানকারী সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. অহিদুজ্জামান জানান, ২০২০ সালে প্রথম সমীক্ষা হয়েছিল। নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় নতুন করে যাচাই-বাছাই করা হচ্ছে। সমীক্ষা শেষে ব্যয় নির্ধারণ ও পিডিপি প্রস্তুতের কাজ করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সদর উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিমিয়সভায় উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সাবেক অতিরিক্ত মহাপরিচালক আনোয়ার হোসেন, সমীক্ষার দায়িত্বে থাকা দোহার বিশেষজ্ঞ সেদেশ কোল, ভোলা সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ভেদুরিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....