হিজলায় বি এন পির নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল
জুন ২১ ২০২৩, ১৮:১৬
হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় জাতীয়তাবাদী দলের নবগঠিত আহবায়ক কমিটির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৪ টার সময় আনন্দ মিছিলটি ৩ টি গ্রুপে আলাদা স্থান থেকে এসে উপজেলা স্বাস্থ্যেকমপ্লেক্সেও প্রধান সড়কে একত্রিত হয়।সেখানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বিশাল আনন্দমিছিল নিয়ে হাসপাতাল থেকে রওয়ানা হয়ে থানা সংলগ্ন খুন্না বাজার ব্রীজে এসে শেষ হয়।
র্দীঘদিন উপজেলা বি এন পির নানা জটিলতা বিরাজ করেছিল।তখন উপজেলা বি এন পি ৩ টি গ্রæপে বিভক্ত হয়ে যায়। উপজেলা বি এন পির সকল বিরোধ শেষ করে গত ১৮ ই জুন ৩ গ্রুপের সমন্বয়ে নবগঠিত আহবায়ক কমিটি ঘোষনা করে।এতে দলের সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে। তারা বিভিন্ন ইউনিয়নের বি এন পির কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেন।
জানাযায় নবগঠিত কমিটির উপজেলা বি এন পির সাবেক আহবায়ক আবদুল গাফফার তালুকদারকে পূর্নরায় আহবায়ক ও সিনিয়র যুগ্ন আহবায়ক দেওয়ান মোঃ মনির হোসেনকে সদস্য সচিব এবং যুবদলের সাবেক আহবায়ক আলতাফ হোসেন খোকনকে সিনিয়র যুগ্ন আহবায়ক করা হয়েছে।
আনন্দমিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনার পরে উপজেলার সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ ফুলের শুভেচ্ছা জানায়।
নবগঠিত কমিটির আহবায়ক আবদুল গাফফার তালুকদার বলেন নিজেদের মাঝে আর কোনো গ্রæপ নেই।আজ থেকে গ্রুপ একটাই সেটা হলো বি এন পি,তারেক রহমান,খালেদা জিয়া।যখনি ডাক আসবে তখন আমরা ঝাপিয়ে পরবো এ প্রস্তুতি নিতে হবে।
