বরিশাল বিএনপি’র লিফলেট বিতরন
জুন ২০ ২০২৩, ২০:২৫
নিজস্ব প্রতিবেদক ॥ “দেশ বাচাঁও মানুষ বাচাঁও” এই শ্লোগানকে সামনে রেখে দেশ বাচাঁতে তারুণ্যের বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার জন্য নগরীর বিভিন্ন সড়কে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ লিফলেট বিতরন করেছে।
মঙ্গলবার রাতে মহানসগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজাজামান ভান ফারুক ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে নগরীর সদররোড, গ্রিজ্জামহল্লাহ,চকবাজার সহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরন করে।
অন্যদিকে পৃথকভাবে যুবদল,স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল শহরের বিভিন্ন এলাকায় ও ওয়ার্ডগুলোতে লিফলেট বিতরন করে। এরপূর্বে সন্ধায় বিএনপি দলীয় কার্যলয়ে মহানগর বিএনপির আয়োজনে মহানগর বিএনপি নেতৃবৃন্দ ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবিরের সঞ্চলনায় এসময় তারুণ্যের সমাবেশ সফল করার বিষয়ের উপর বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদল সহ সাধারন সম্পাদক মাসুদ হাসান মামুন, ও ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ জিয়াউল হাসান দুলাল,মাইনুল হক, নওসের আহমেদ নান্টু,মারুফ আহমেদ,স্বপন ছৌধুরী,মঈন প্রমুখ। প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব শহিদুল্লাহ,মহানগর বিএনপি সদস্য মুক্তিযোদ্দা নুরুল আলম ফরিদ, আব্দুল হালিম মৃধা,সাইফুল হাসান বিপু এ্যাড.শেখ হুমাউন কবীর মাসুদ,এ্যাড.সরোয়ার হোসাইন, আফরোজা খানম নাসরিন,ইঞ্জিনিয়ার বদিউজ্জামান টোলন,এ্যাড. মোঃ আজাদ হোসাইন, দপ্তর ও সদস্য জাহিদুর রহমান রিপন প্রমুখ।
