হিজলা উপজেলা বি এন পির নবগঠিত আহবায়ক কমিটি গঠন সম্পন্ন
জুন ১৯ ২০২৩, ১৯:০৯
হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলা বি এন পির নবগঠিত আহবায়ক কমিটি গঠন সম্পন্ন করা হয়েছে। এতে উপজেলার বি এন পির সাবেক আহবায়ক আবদুল গাফফার তালুকদারকে পূর্নরায় নবগঠিত কমিটির আহবায়ক ঘোষনা করা হয়।
উপজেলা বি এন পির সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক এডঃ দেওয়ান মোঃ মনির হোসেন কে সদস্য সচিব ও উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আলতাফ হোসেন খোকন দপ্তরীকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে ৩ সদস্য কমিটি ঘোষনা করে।
১৮ ই জুন রাতে দলীয় নেতাকর্মীরা সোস্যাল মিডিয়ায় দলীয় প্যাডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির সিনিয়র যুগ্ন মহাসচিবের সাক্ষরিত একটি কমিটি প্রচার করে।
উপজেলার সকল অঙ্গসংগঠনের নেতা কর্মীরা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানায় এবং নতুন কমিটি সঠিক সময়োপযোগী হয়েছে বলে করেন।
হিজলা উপজেলা নবগঠিত কমিটির আহবায়ক আবদুল গাফফার জানায় উপজেলার সকল অঙ্গসংগঠন সহ সকল নেতাকর্মী নিয়ে দলীয় কর্মসূচী বাস্তবায়ন করবো।নতুন এ কমিটি আশা করি জাতীয়তাবাদী দলের সকল সংগ্রামে রাজপথে ছিলাম ও থাকবো।
এছাড়াও সদস্য সচিব এডঃ দেওয়ান মোঃ মনির হোসেন জানায় নতুন কমিটি সবাইকে এক সাথে নিয়ে এই সরকারের বিরুদ্ধে রাজপথে সকল আন্দোলন সংগ্রাম করব।
নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আলতাফ হোসেন খোকন জানায় দলের স্বার্থে সকলকে এক হতে হবে।আগামীতে এই সরকারকে বিদায় করতে হলে নিজেদের ঐক্যমতের বিকল্প নেই।
