তিনি বলেন, চট্টগ্রামে বিএনপি তারুণ্য সমাবেশের নামে তরুণদের দিয়ে সন্ত্রাসী সমাবেশ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আল দুহাইলান।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে শুধু ওমরা, হজ কেন্দ্রিক সম্পর্ক সীমাবদ্ধ নয়; এর বাইরে আত্মিক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
