বরিশালে অর্ধেকের বেশি কেন্দ্রের ফলে এগিয়ে নৌকা

জুন ১২ ২০২৩, ১৮:৩৬

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দিনব্যাপী কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শেষে গণনা শুরু হয়েছে। আজ সোমবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গ্রহণ শুরু হয় সকাল ৮টায়।

সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এগিয়ে রয়েছেন। ৯১টি কেন্দ্রের বেসরকারি ফলাফল হাতে এসেছে।

এতে নৌকা পেয়েছে নৌকা ৬২ হাজার ৭০৮ ভোট, আর চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯৭ ভোট।

এদিকে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা শুরু হয়েছে সোমবার সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে।

জেলা শিল্পকলা একাডেমী থেকে ফলাফল ঘোষণা করছেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা হুমায়ূন কবির।

তিনি জানান, ১২৬ টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। এরই মধ্যে ৭টি কেন্দ্রের ভোট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

শুরু থেকে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট চললেও বরিশালে দুপুরের দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে তিনিসহ দলের বেশ কিছু নেতা–কর্মী আহত হয়েছেন।

এ ঘটনায় নগরের বিভিন্ন এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। হামলার খবর ছড়িয়ে পড়লে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়েক শ নেতা-কর্মী শহরের দুটি স্থানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।

হামলা-মারধর-হয়রানি, পোলিং এজেন্টদের কেন্দ্রে ঢুকতে না দেওয়া, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া, ভোটারদের বাধা দেওয়া, জোরপূর্বক ভোট দেওয়ারও অভিযোগ করেছে দলটি। রাজধানী ঢাকাতেই দলটির নেতা–কর্মীরা বিক্ষোভ করেছেন। বরিশাল সিটি করপোরেশনের ২ লাখ ৭৬ হাজার ২৯৪ জন। ১২৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়।

বরিশালে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে কিছু কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন হাতপাখার মেয়রপ্রার্থী। মেয়রপ্রার্থীর পক্ষ থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগও দেওয়া হয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সরকারি বরিশাল কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন আবুল খায়ের আবদুল্লাহ। এরপর তিনি সাংবাদিকদের বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী। তবে ফলাফল যা–ই হোক, মেনে নেবেন।

সকাল সোয়া ৮টায় শহরের রূপাতলী হাউজিং এলাকার শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী সৈয়দ ফয়জুল করিম। ভোট দিয়ে তিনি তাঁর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেন, মাত্র নির্বাচন শুরু হয়েছে। তবে শুরুটা ভালো হয়েছে।

বরিশাল ও খুলনার ভোট সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঢাকা থেকে পর্যবেক্ষণ করেছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন....