দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৬

জুন ১১ ২০২৩, ১৬:২৫

আমার বরিশাল ডেস্ক,

ঝালকাঠি, প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি করায় ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ ।

শনিবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে উপজেলার ডহর শংকর এলাকায় তাদের গ্রেতার করা হয়।  এ ঘটনায় রাজাপুর থানায় ভুক্তভোগী মিজানুর রহমান নামে একজন বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন । রাজাপুর থানার উপ-পরিদর্শক(এসআই)সঞ্জীব কুমার ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন,বাগের হাট উপজেলার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে ইসলাম হাওলাদার (৫৯), ঝালকাঠির গোয়ালকান্দা এলাকার বকলু হাওলাদারের ছেলে এনায়েত হাওলাদার (৪২) , লক্ষীপুর সদরের মৃত আঃ সাত্তারের ছেলে কামাল উদ্দিন(৪৫), ভোলার দক্ষিণ আইচা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে আমান উল্লাহ, (৩৯), লালমোহন এলাকার মৃত শাওকত হাওলাদারের ছেলে শামিম হাওলাদার, (১৮) ও নোয়াখালীর শ্রীনন্দ এলাকার মৃত আবুল মোবারকের ছেলে সৈয়দ মোঃ নিজাম উদ্দিন (৪২)।

জানাগেছে, শনিবার গভীর রাতে রাজাপুর উপজেলা ডহর শংকর এলাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করে।

এসময় এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে। এসআই সঞ্জীব কুমার বলেন,দুদক কর্মকর্তা পরিচয়ে চাঁদা দাবি করায় মিজানুর রহমান নামে একজন ভুক্তভোগী বাদি হয়ে মামলা দায়ের করেছেন।তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....