হিজলায় গাঁজা ব্যবসায়ী মনির সরদারসহ আটক ২
জুন ০৪ ২০২৩, ১৩:৫৯
আমার বরিশাল ডেস্ক,
হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলায় গাঁজা ব্যবসায়ী মনির সরদারসহ (৩৫) ২ জনকে আটক করছেন পুলিশ। শনিবার রাত সাড়ে ৯ টার সময় উপজেলার বরজালিয়া ইউনিয়নের কাইছমা বাজার সংলগ্ন বাসা থেকে গাঁজাসহ হাতেনাতে আটক করে।
এসময় গাঁজা মনিরের সহযোগী একই গ্রামের আলী আকব্বার ফকিরের ছেলে জামাল ফকিরকেও (২২) আটক করা হয়।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গাঁজা মনির প্রায় সময় পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করলেও জামিনে মুক্ত হয়ে ফের একই ব্যবসা চালিয়ে যায়। গাঁজা মনিরের কারণে স্কুল কলেজ পড়ুয়া যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া জানান, গাঁজা মনিরকে গতকাল রাতে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।’
