সেরনিয়াবাতকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ্- হাসানাত আব্দুল্লাহ্
জুন ০৩ ২০২৩, ১৮:৩৩
গৌরনদী প্রতিনিধি ॥ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সিনিয়র সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি) বলেছেন, আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল মতভেদ ভুলে আগামী ১২ই জুন নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে বিজয়ী করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ্।
আপনাদের হাতে আামার স্নেহের ছোট ভাই খোকন সেরনিয়াবাতকে তুলে দিলাম। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত) কে বিজয়ী করার লক্ষ্যে শুক্রবার বিকেলে গৌরনদীতে বরিশাল বিভাগের ৫ জেলার সমন্ময়ে বিশেষ বর্ধিত সভায় সভাপতির বক্তব্য কালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে গৌরনদী পৌরসভা মাঠে বিশেষ বর্ধিত সভায় প্রধান আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি)’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল সিটি কর্পোরেশনের দলীয় মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত), দলের প্রসিডিয়াম সদস্য আব্দুর রহমান, প্রসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও কেন্দ্রীয় যুগ্মসম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, আর্ন্তজাতি বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য আনিসুর রহমান, গোলাম কবির রাব্বানি চিনুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
