বরিশালে অবৈধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস
জুন ০২ ২০২৩, ১৮:৫১
আমার বরিশাল ডেস্ক,
শামীম আহমেদ॥ বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম খালে অভিযান চালিয়ে পাঁচ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ (২ইজুন) শুক্রবার সকালে মাহিলাড়া পরিষদ কার্যালয়ের সামনে জব্দকৃত জাল ীুগ্ন সংযোগের মাধ্যমে ধ্বংস করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, বন কর্মকর্তা সাকিব হোসেন ।অপরদিকে শুক্রবার বন্ধের দিনেও ইউনিয়নের কার্ডধারী জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করেন চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
