নগরীর দপ্তরখানা থেকে আটোরিক্সা চুরি
মে ২১ ২০২৩, ১২:০৯
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর ৮ নং ওয়ার্ডের দপ্তর খানা এলাকায় থেকে একটি হলুদ আটোরিক্সা চুরি হওয়ার পর থানায় অভিযোগ দেওয়ার তিন দিন পার হলেও এখন পর্যন্ত চোর চক্রকে পুলিশ আটক করতে পারেনি বলে অভিযোগ উঠেছে।
চুরি হওয়া আটোরিক্সার মালিক নুরে আলম জানান, গত ১৭ তারিখ বুধবার রাত সাড়ে ১০ টার দিকে রায়পাশা কড়াপুর থেকে তার আটোরিক্সায় নিয়ে দপ্তর খানার রফিক মিয়ার বাসা সংলগ্ন আত্মীয় ফারুকের বাসায় আসেন।
তখন হলুদ আটোরিক্সাটা পাশে রেখে তার আত্মীয়র বাসায় চলে যান। আটোরিক্সা রেখে যাওয়ার সময় পাশে একই এলাকার ভাড়াটিয়া সোহান, হ্নদয়, রাজুকে দারানো দেখতে পায়। এবং কি সিসি টিভির ফুটেজেও দেখা যায় তারা আটোরিক্সার মধ্যে বসে রয়েছে। কাজ শেষে করে আটোরিক্সার মালিক নুরে আলম দেখতে পান তার গাড়ীটি নেই।
পরে সিসি ক্যামেরায় ফুটেজ চেক করে দেখতে পান হ্নদয় গাড়ীটি চুরি করে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর পিছনে হেটে হেটে আসছে রাজু। পরে বিষয়টি নিয়ে বরিশাল কোতয়ালী মডেল থানায় রাজু ও তার সহযোগী হ্নয়দসহ অজ্ঞাত আরো ২ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগটি তদন্তের জন্য এস আই রেজাকে দেওয়া হলে তিনি আসামীদের সাথে কথা বলেও এখন পর্যন্ত আটক করতে পারেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগী নুরে আলম।
এবিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তার এস আই রেজা সাথে কথা হলে তিনি বলেন, যেদিন নুরে আলম অভিযোগটি দায়ের করেছেন সেই দিন আমার মোবাইল ডিউটি ছিলো।
তিনি আরো বলেন ভুক্তভোগী যাদের নাম সনাক্ত করেছেন তাদের এলাকায় রেকড ভালো না বলে জানা গেছে। তবে সিসি টিভির ফুটেজ দেখে তাদের সঠিক সনাক্ত করা সম্ভব হচ্ছে। তবে আমাদের তদন্ত চলমান রয়েছে। খুব শিগ্রই চোর চক্রকে আটক করতে পারবো। সূত্র: দৈনিক পত্রিকা
