ভোলায় ১০ দফা বাস্তবায়নের দাবিতে বিএনপি’র জনসমাবেশ

মে ১৯ ২০২৩, ১৯:১০

আমার বরিশাল ডেস্ক,

ভোলা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নি: শর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে ভোলায় বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে,জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ বলছেন তত্ত্বাবধায়ক সরকার আর করা যাবে না ও সংবিধানের পরিবর্তন করা যাবে না। অথচ আওয়ামী লীগ এক সময় তত্ত্ববাধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছেন, সংগ্রর করেছেন ও হরতাল করেছেন। কিন্তু আওমী লীগ আজ ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার বুঝেনা ও তত্ত্বাবধায়ক সরকার করা যাবে এটি বললে চলবেনা। তাই দ্রুত তত্ত্বাবধায়ক সরকারের অধিনে সংসদ নির্বাচনের দাবি করেন তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, সাবেক সাধারন সম্পাদক হারুন-অর রশিদ ট্রম্যান জেলা শ্রমিক দলের জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম মানিক হাওলাদার সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব হালদার সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদ আব্দুল আলিম মাতাব্বর প্রচার সম্পাদক জুয়েল মাল সহ বিভিন্ন উপজেলার ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমূখ।

এর আগে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন-মহাসচিব এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে ভোলা জেলা শ্রমিক দলে পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সকাল থেকে বিএনপির জনসমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে দল দলে নেতা-কর্মীরা মিছিল নিয়ে জনসমাবেশস্থলে যোগ দেন।

সংবাদটি শেয়ার করুন....