র্যাবের যৌথ অভিযানে ধর্ষন মামলার প্রধান আসামী গ্রেফতার
মে ১৭ ২০২৩, ১২:৫৭
বরিশাল ॥ ঝালকাঠির রাজাপুরে ১২ বছর বালিকাকে ধর্ষনের অভিযোগে এজাহারভূক্ত প্রধান আসামী মোঃ সাকিলকে র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর তেজগাও এলাকা থেকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার বরিশাল র্যাব ৮ সদর দপ্তরে মিডিয়া রুমে র্যাবের কমান্ডিং অফিসার লে:কর্ণেল মাহামুদুল হাসান এক সংবাদ সম্মেলনে জানান, মামলার এজাহারভুক্ত একমাত্র আসামী মোঃ সাকিলকে তেজগাও এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে।
উল্লেখ্য গত ৫ মে সন্ধ্যা সোয়া ৭ টায় ঝালকাঠি জেলার রাজাপুর থানার বদনিকাঠী ১ নং ওয়ার্ডের বাসিন্দার ১২ বছরের মেয়ে খালার বাড়ি থেকে নিজ বাড়ি যাচ্ছিল, ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত নুরুর ছেলে সাকিল তাকে অনুসরন করে। পথিমধ্যে রাজাপুর বাইপাস মোড় থেকে তুলে নিয়ে মুখে গামছা বেধে সাবু হাওলাদারের বাগানে নিয়ে ধর্ষন করে পলিয়ে যায়। পরবর্তীতে ভিকটিম এর পিতা সাকিল (২২)কে আসামী করে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন।
