বিসিসি নির্বাচন: ২৩ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর বাহারের মনোনয়নপত্র জমা

মে ১৬ ২০২৩, ১৭:৩৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে এবারও ২৩ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন এনামুল হক বাহার। তিনি বর্তমানে ওয়ার্ডটিতে জনপ্রতিনিধির দায়িত্ব পালন করছেন।

বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহবিরোধী এই কাউন্সিলর গত ৫ বছর রাজনীতির মাঠে কোণঠাসা থাকলেও ওয়ার্ডের বাসিন্দাদের সুখে-দুখে পাশে ছিলেন।

ফলশ্রুতিতে ওয়ার্ডের বাসিন্দাদের অধিকাংশই তাকে পুনরায় নির্বাচিত করতে চাইছেন। বিপরিতে কাউন্সিলর বাহারও ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরণে মাঠে নেমেছে, আছেন ফুরফুরে মেজাজে। মঙ্গলবার এই প্রার্থী লোকজন নিয়ে নির্বাচন কমিশনার অফিসে গিয়ে তার মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন।

২০১৮ সালে বাহার এমরান চৌধুরী জামালের সাথে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে জয় লাভ করলেও মেয়র সাদিক আব্দুল্লাহ’র তাকে কোণঠাসা করে রাখেন।

এমনকি তাকে বাসায় ডেকে নিয়ে বেইজ্জতিও করাসহ ওয়ার্ডের উন্নয়নে বা নাগরিক সেবার ক্ষেত্রে কোনো রূপ সহায়তা না করায় তিনি নিজ উদ্যোগে সর্বসাধারণের পাশে ছিলেন।

বিশেষ মহলের নির্যাতন-নিপিড়নের শিকার হয়েও বাহার জনগণের পাশে থেকে উদাহরণ তৈরি করেন, ফলে ওয়ার্ডের বাসিন্দাদের বৃহৎ একটি সমর্থন কার স্বপক্ষে কাজ করছে।

এনামুল হক বাহার আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী আবুল খায়ের ওরফে খোকন সেরনিয়াবাতের আস্থাভাজন হিসেবে পরিচিত এবং তিনি বিগত সময়ে সাদিক আব্দুল্লাহ’র নির্যাতন নিপিড়নের শিকার হয়ে একপর্যায়ে বরিশাল সদর আসনের এমপি পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীমের আশ্রয়ে ছিলেন।

মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়ে বাহার তাৎক্ষণিক এক পতিক্রিয়ায় বলেন, ওয়ার্ডবাসী চেয়েছে বলে এবাধিকবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে সাদিক আব্দুল্লাহ এমরান চৌধুরী জামালকে মৌখিক সমর্থন দিলেও ওয়ার্ডের জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করে। কিন্তু মেয়র সাদিক তাকে কোণঠাসা করে রাখায় তিনি ওয়ার্ডের উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে না পারলেও ব্যক্তি উদ্যোগে সব সার্বক্ষণিক জনগণের পাশে ছিলেন।

মূলত এই কারণে এবারও তাকে নির্বাচিত করতে ওয়ার্ডবাসী ঐক্যবদ্ধ হয়েছে, যার নমুনাও হয়তো ইতিমধ্যে পাওয়া যাচ্ছে, মন্তব্য এসেছে।’

সংবাদটি শেয়ার করুন....