বরিশালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৬ কাউন্সিলর প্রার্থীকে জরিমানা

মে ১৬ ২০২৩, ১৪:৩৫

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আচরণবিধি লঙ্ঘনের দায়ে বরিশালে ছয় কাউন্সিলর প্রার্থীকে ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে কয়েক দফায় এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা হলেন- এম রকিবুল হাসান, আবি আব্দুল্লাহ ও মঈন উদ্দিন আহমেদ।

তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত জরিমানাপ্রাপ্ত কাউন্সিলরদের নাম প্রকাশ করেননি। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন আহমেদ আমারবরিশালটুয়েন্টিফোরকে জানান, আগে থেকেই প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে সতর্ক করা হয়। তারপরও যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের জরিমানা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....