বরিশালে বিশ্ব মা দিবস উদ্‌যাপন

মে ১৪ ২০২৩, ১৯:৩৮

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে নানা আয়োজনে বিশ্ব মা দিবস উদ্‌যাপন  করা হয়। বরিশাল জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর দিবসটির আয়োজন করে। সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে বিশ্ব মা দিবসের আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সোহেল মারুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক গৌতম বাড়ৈ, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর সাহ সাজেদা ও বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বক্তৃতা করেন।

প্রধান অতিথির বক্ততায় জেলা প্রশাসক বলেন, পৃথিবীর সব থেকে মধুর ডাক হলো ‘মা’। সন্তানের জন্য সব থেকে বেশি যে আত্মত্যাগ করতে পারে, সেই নামটিই হলো ‘মা’।

দিনটি মাতৃত্ব ও মাতৃসত্ত্বার গুরুত্ব, তাৎপর্য এবং পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে স্মরণ করিয়ে দেয়। তিনি আরও বলেন, মাকে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন নেই। কারণ প্রতিটি দিনই মাকে ভালোবাসার জন্য হওয়া উচিত।

তবে প্রতিদিনের ভালোবাসাকে আরেকটু বাড়িয়ে বিশেষ করতে এই দিনটির গুরুত্বকে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। পৃথিবীর সব মায়েরাই বিশ্ব ‘মা’ দিবসে সুখে থাকুক। সন্তান হিসেবে আমাদের সবার প্রত্যাশা এটাই। সভায় জানানো হয় মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী উদযাপন করা হয় ‘ বিশ্ব মা দিবস’।

সংবাদটি শেয়ার করুন....