মায়ের অনুপ্রেরণায় এমপি
মে ১৪ ২০২৩, ১৯:২৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: তিনবারের নির্বাচিত পার্লামেন্ট মেম্বারের জননী একজন গর্বিত মা হলেন হোসনে আরা চৌধুরী। ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের মা তিনি। তার চার ছেলে ও তিন মেয়ের সবাই সফলতার স্থানে আছে।
রাজনীতিতে দক্ষ সৈনিক হয়ে ওঠার পেছনে মায়ের ভূমিকা বেশি বলে মনে করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। ছাত্রজীবনে মায়ের সহযোগিতায়ই রাজনীতির মাঠে বেশি শক্তি যুগিয়েছে।
এমপি শাওন বলেন, গণতন্ত্র রক্ষার আন্দোলন করতে গিয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দিয়ে জেলে পাঠানো হয়। তিন মাস কারাভোগ করেছি। সে সময় মায়ের বেদনামাখা মুখখানার কথা মনে পড়ত।
মা কত দুশ্চিন্তায় থাকতেন সে সময়গুলোতে। তবুও মায়ের সাহসেই এগিয়ে চলা। রাজনীতিতে ঝুঁকির কারণে বাবা অনেক সময় বারণ করলেও মা সবসময় সাহস দিতেন। সব সময় মায়ের কাছ থেকে টাকা নিয়েই মিছিল মিটিংয়ে খরচ করতেন।
