‘মোখা’র প্রভাবে ভোলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
মে ১৪ ২০২৩, ১২:৪৬
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঘূর্ণিঝড় মোখার প্রভাবে ভোলায় রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে বইছে বাতাস। এছাড়া মেঘনার পানি ফুঁসে উঠায় উত্তাল হয়ে উঠেছে। স্বাভাবিক জেয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে।
তবে বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের মাঝে রয়েছে তীব্র আতঙ্ক। এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোন ধরনের প্ররিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তত রয়েছে।
মাছ ধরার ট্রলার গুলো সব কিনারে চলে এসেছে। তবে ৮ নম্বর মহাবিপদ সংকেত হলেও সেই ধরনের অবস্থা মনে হচ্ছে না। ঢারচরের বাসিন্দা মনির বলেন, ভালো আশ্রয় কেন্দ্র না থাকায় তারা চরফ্যাশন চলে এসেছে পরিবারের সবাইকে নিয়ে।
মনপুরার বাসিন্দা সহিদুল ইসলাম বলেন, মানুষ যখন খবর শুনে কোথায় ঘূর্ণিঝড় আঘাত করেছে তখন দৌড় শুরু করে। এতে করে নিরাপদ আশ্রয় পৌছার আগেই কোন না কোন বিপদের সম্মুখীন হয়।
চরফ্যাসনের বেতুয়া এলাকার নদীর পাড়ের বাসিন্দা আতাউর বলেন, গতরাতে গুড়ি গুড়ি বৃষ্টি ওয়ায় কিছুটা আতঙ্কিত হয়েছি। আজ সকাল থেকেই পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
থেমে থেমে বাতাস হচ্ছে। নদীর ঢেউ আছড়ে পরছে। নদীর পানি ফুঁসে উঠছে। অথচ এখন ভাটা চলে। তাতে অবস্থা জোয়ারের সময় কি হবে আল্লাহ ভালো জানেন।
ভোলার জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী বলেন,আমরা ৭৪৬টি সাইক্লোন শেল্টার প্রস্তত রেখেছি। সেচ্ছাসেবী রয়েছে অন্তত ১৫ হাজারের বেশি।
কোস্টহার্ড ও পুলিশ সদস্যরাও প্রস্তত রয়েছে উদ্ধার কাজ পরিচালনার জন্য। শুকনো খাবার রয়েছে আশ্রয় নেয়াদের মাঝে বিতরণ করার জন্য।
