কলাপাড়ায় ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব শুরু

মে ১৩ ২০২৩, ১৮:৪২

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর কলাপাড়া উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব শুরু হয়েছে। শনিবার দিবাগত রাত একটা থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। রাত দুটার সময় মাঝারি বৃষ্টি শুরু হয়। এখনো পর্যন্ত আকাশ ভারী মেঘে থমথমে পরিবেশ বিরাজ করছে।

আন্ধারমানিক নদী শান্ত থাকলেও সাগর কিছুটা উত্তল রয়েছে। ৮ নম্বর হুশিঁয়ারি সংকেত থেকে ৪ নম্বর স্থানীয় হুশিঁয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় ১৭৫টি সাইক্লোন শেল্টার ও ১৯ টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে। শুকনো খাবারে ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন এলাকায় সিপিপির স্বেচ্ছাসেবকরা ঘূর্ণিঝড়ের বার্তা পৌছাতে এলাকায় এলাকায় মাইকিং প্রচার চালাচ্ছে।

 

সংবাদটি শেয়ার করুন....