বাউফলে চালককে চেতনানাশক খাইয়ে অটোগাড়ি ছিনতাই

মে ১০ ২০২৩, ১৮:৩০

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল::: পটুয়াখালীর বাউফলে মো. ইলিয়াস হোসেন (২২) নামের এক অটোগাড়ি চালককে চেতনানাশক খাইয়ে অটোগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বিলবিলাস বাজারে এ ঘটনাটি ঘটেছে।

উপজেলার কালাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আয়নাবাজ কালাইয়া গ্রামের মো. জামাল খলিফা ছেলে অটোচালক মোঃ ইলিয়াস।অসুস্থ ইলিয়াস জানান, উপজেলার কালাইয়া বাজার থেকে বগা যাওয়ার কথা বলে অপরিচিত দুইজন লোক তার গাড়িতে ওঠেন। কিছু দূর যাওয়ার পরে তারা ইলিয়াসকে বলে তোমার গাড়িটি আমরা রিজার্ভ নেব চলো পথে চা বিস্কুট খেয়ে যাই।

পথে চা বিস্কুট খাওয়ার পরে কি হয়েছে তা তিনি (ইলিয়াস) বলতে পারেন না। পরে বিলবিলাস নামক স্থানে গিয়ে ইলিয়াসকে বিলবিলাস হাইস্কুল মাঠে অচেতন অবস্থায় ফেলে রেখে ইলিয়াাসের কাছে থাকা মোবাইল ও তার (ইলিয়াসের) অটোগাডড়িটি নিয়ে তারা চলে যায়।

স্থানীয় লোকজন ইলিয়াসকে বিলবিলাস হাইস্কুল মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তার বাবাকে মোবাইল ফোনে সংবাদ দেন। পরে বাবা ও আত্মীয়-স্বজন এসে ইলিয়াসকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিচুল হক কলেন, এ ধরনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সংবাদটি শেয়ার করুন....