বরিশালে ডায়েরিয়ায় একজনের মৃত্যু
মে ০৯ ২০২৩, ১৯:০২
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল জেনারেল হাসপাতালের ডায়েরিয়া ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার দুপুরে তিনি মারা যান বলে ওই ওয়ার্ড সূত্রে জানা গেছে।
নিহত ব্যক্তির নাম এসহাক হাওলাদার। তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বিশ্বাস বাড়ির বাসিন্দা। এসহাকের স্বজনরা জানিয়েছেন, গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার রাতে হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এরপর সকালে তার মৃত্যু ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নতুন ৮ রোগী ভর্তি হয়েছেন। গত ০৯ মে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ জন, ০৮ মে ১৫ জন, ০৭ মে ১৬ জন, ০৬ মে ১৪ জন, ০৫ মে ১৪ জন, ০৪ মে ১৫ জন ও ০৩ মে ১৯ জন।
এদের মধ্যে অধিকাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতালের ১২ শয্যায় বাকি রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। এবিষয়ে জানতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়ালের মোবাইল ফোনে কল তিনি জানান, ‘আমি জরুরী মিটিংয়ে আছি। হাসপাতালের চিকিৎসক মো. আশীকুর রহমান বিস্তারিত বলতে পারবেন’।
বিকেলে ডা. আশীকুরকে কল দিলে তার মোবাইল ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
