ইংরেজি দ্বিতীয় পত্রে বরিশাল বোর্ডে অনুপস্থিত ১১৯৩, বহিষ্কার ১৬

মে ০৭ ২০২৩, ১৯:৫৩

আমার বরিশাল ডেস্ক,

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী। সেই সঙ্গে এ পরীক্ষায় মোট ১৬ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

রোববার (৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।তিনি বলেন, বিভাগের ৬ জেলায় ১৯০টি পরীক্ষা কেন্দ্রে আজ মোট ৮৬ হাজার ১৮৯ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল।

এর মধ্যে অংশগ্রহণ করেছে ৮৪ হাজার ৯৯৬ জন পরীক্ষার্থী। ফলে অনুপস্থিতির সংখ্যা ১ হাজার ১৯৩ জন। আর শতকরা হিসেবে এর হার ১ দশমিক ৩৮।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ৩৪৫ জন রয়েছে। এরপর পটুয়াখালী জেলায় ২৭৫ জন, ভোলায় ২০৫ জন, পিরোজপুরে ১৪১ জন, বরগুনায় ১১৭ ও ঝালকাঠিতে ১১০ জন রয়েছে।

অপরদিকে ভোলা জেলায় ১০ জন, বরিশাল জেলায় ৩ জন, বরগুনা জেলায় ২ জন ও পটুয়াখালী জেলায় ১ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....